Social Welfare Organization
Loading...
আমাদের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের সময় ধারণ করা এই মুহূর্তগুলির মাধ্যমে আমাদের কাজের প্রভাব দেখুন।

মাটি সমান করে দেওয়ার কাজে মনোযোগী আমাদের নিবেদিত স্বেচ্ছাসেবী।

দেওগাঁও সামাজিক উন্নয়ন ফোরামের স্বেচ্ছাসেবীরা একত্রে রাস্তার জন্য মাটি ফেলার কাজে ব্যস্ত।

এলাকার তরুণ স্বেচ্ছাসেবীরা নিজ হাতে কোদাল দিয়ে রাস্তা সমতল করছেন।




রাস্তা সংস্কারে সকলে মিলে হাতে হাত রেখে কাজ করছে দেওগাঁও সামাজিক উন্নয়ন ফোরামের সদস্যরা।

রাস্তা সংস্কারের কাজে হাসিমুখে অংশগ্রহণ করছেন আমাদের একজন স্বেচ্ছাসেবী।

শুধু শ্রম নয়, বরং আল্লাহর রহমত কামনা করাও আমাদের দায়িত্ব। তাই রাস্তা সংস্কারের সফলতার পর মুরব্বিদের নেতৃত্বে দোয়ার আয়োজন করা হলো।


কেউ দেখছে রাস্তা সমানভাবে মাটি পড়েছে কিনা, কেউ আবার কোদাল আর দা হাতে নিয়ে জায়গা অনুযায়ী ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে। একসাথে দাঁড়িয়ে আলোচনা করছে—আরো কোথাও মাটি লাগবে কিনা, নাকি সমান হয়ে গেছে। সবার চোখে এক ধরনের তৃপ্তি আর দায়িত্ববোধ কাজ করছে, যেন গ্রামের মানুষের জন্য নিজের কাজটা সুন্দরভাবে শেষ করতে পারছে।

মানুষের উপকার করার মাধ্যমে শুধু সমাজ ও দেশ উপকৃত হয় না, বরং নিজেও আত্মতৃপ্তি ও শান্তি লাভ করে। ইসলামে মানুষের সেবা করাকে ইবাদতের অংশ বলা হয়েছে, তাই যিনি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ান, তিনি আল্লাহর কাছে বিশেষ পুরস্কার লাভ করেন। মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা, অসহায়কে সাহায্য করা, অভাবীদের পাশে দাঁড়ানো আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহৎ পথ। তাই বলা যায়, মানুষের সেবা করার সুযোগ পাওয়া সত্যিই আল্লাহর এক অমূল্য নিয়ামত।

গ্রামের মানুষ একসাথে রাস্তা মেরামত, স্কুল পরিষ্কার বা গাছ লাগানোর মতো কাজে অংশ নেয়, তখন একদিকে কাজ শেষ হয় আবার অন্যদিকে মিলেমিশে আনন্দও হয়। সবাই একসাথে হাসতে হাসতে কাজ করলে সেই ক্লান্তি অনুভূত হয় না, বরং গর্ব আর খুশি লাগে যে নিজের হাতে সমাজের জন্য কিছু করা গেল। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বন্ধুত্ব বাড়ে, সম্পর্ক ঘনিষ্ঠ হয় আর নিজের ভেতরে একটা বিশেষ শান্তি আসে। তাই এটা শুধু দায়িত্ব না, আনন্দেরও বিষয়।


মাঠপর্যায়ে এসে কাজের বাস্তব চিত্র তুলে ধরছেন, যেন পরিবর্তনের গল্প পৌঁছে যায় সবার ঘরে ঘরে।

গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করেছে। তাদের সহযোগিতা ও আন্তরিক উপস্থিতি আমাদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও সফল করেছে।

কোনো স্বার্থ নয়, কোনো বিভেদ নয় – শুধুই গ্রামের জন্য ভালোবাসা। কাজ শুরুর আগে সেই অঙ্গীকারকে ছবিতে বন্দী করা হলো।

রাস্তা সংস্কারের কাজ শেষে গ্রামের মুরব্বিরা আমাদের পাশে দাঁড়িয়ে দোয়ার আয়োজন করেছেন। তাদের আশীর্বাদ ও দোয়া আমাদের আগামীর পথচলার মূল প্রেরণা।